গুঁড়া মসলার রং আর ঘ্রাণ কতদিন ঠিক থাকবে, তার অনেকটাই নির্ভর করে আমরা রান্নাঘরে কীভাবে রাখি তার ওপর। 1984 সাল থেকে মসলার কাজ করতে গিয়ে আমরা যে অভ্যাসগুলো সবচেয়ে কাজের দেখেছি, সেগুলো নিচে দিলাম।
- সবসময় শুকনো চামচ ব্যবহার করুন। ভেজা চামচ থেকে জারে আর্দ্রতা ঢোকে, এতে মসলা জমে দলা পাকিয়ে যায়।
- ব্যবহারের পর ঢাকনা শক্ত করে লাগান। খোলা বাতাসে মসলার ঘ্রাণ দ্রুত কমে যায়।
- চুলার ঠিক পাশে রাখবেন না। রান্নার তাপ আর ভাপ মসলার জন্য ভালো নয়।
- সরাসরি রোদ থেকে দূরে রাখুন। শুকনো, ঠান্ডা ও ছায়াযুক্ত তাক সবচেয়ে ভালো।
- বড় জার থেকে ছোট কৌটায় অল্প করে নিন। প্রতিদিন বড় জার খোলার দরকার পড়বে না।
প্যাকেটের গায়ে লেখা মেয়াদ দেখে ব্যবহার করুন, আর জার খোলার তারিখটা ঢাকনায় লিখে রাখলে হিসাব রাখা সহজ হয়।
FISH KARISHMA 250G
৳990 · ডেলিভারি সহ · প্রতিটি জারের সাথে 20 গ্রাম টেস্টার ফ্রি
