Al Fazal Fresh Food

Fish Karishma 250g

৳ 990

মাছ রান্নার জন্য পারিবারিক রেসিপির মসলা। মাছ কষানোর সময় ব্যবহার করুন, নামানোর আগে অল্প ছিটিয়ে দিন।

ডেলিভারি সহ, সারা দেশে

এখন টাকা লাগবে না, জার হাতে পেয়ে দিন।

2–3 দিনে ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি · 7 দিনের রিটার্ন

বক্সে থাকছে
  • 250 গ্রাম জার
  • 20 গ্রাম টেস্টার (ফ্রি)
  • রেসিপি কার্ড
আগে চেখে দেখুন
টেস্টার আপনার, খুলে রান্না করুন, রেখে দিন, কোনো টাকা লাগবে না। পছন্দ না হলে 7 দিনের মধ্যে নির্দিষ্ট কারণ জানিয়ে সিল-করা জার ফেরত দেওয়ার অনুরোধ করুন। সম্পূর্ণ নিয়ম

ফিশ কারিশমা মাছ মসলা, 250 গ্রাম জার। প্রতিটি জারের সাথে 20 গ্রাম টেস্টার আর একটি রেসিপি কার্ড।

কষান · রাঁধুন · ছিটিয়ে দিন

  1. তেল গরম করে ফিশ কারিশমা দিয়ে কষিয়ে নিন।
  2. মাছ দিয়ে স্বাভাবিকভাবে রান্না করুন।
  3. নামানোর আগে অল্প মসলা ছিটিয়ে দিন।

পরিমাণ: চাষের মাছে 1–2 চা-চামচ।

জারের লেবেলে পুরো উপকরণের তালিকা দেওয়া আছে।

শুকনো ও ঠান্ডা জায়গায় রাখুন। ব্যবহারের পর ঢাকনা শক্ত করে লাগান।

সারা দেশে ডেলিভারি, চার্জ ৳990 দামেই ধরা। ফোনে অর্ডার নিশ্চিত হওয়ার পর 2–3 দিনে পৌঁছায়। ক্যাশ অন ডেলিভারি।

জার হাতে পাওয়ার 7 দিনের মধ্যে কারণ জানিয়ে রিটার্ন চাইতে পারবেন। জারের সিল না খোলা থাকতে হবে। ফেরতের সময় ৳150 ডেলিভারি চার্জ কেটে বাকি টাকা ফেরত দিই। জার ভাঙা বা ভুল পণ্য এলে 24 ঘণ্টার মধ্যে ছবিসহ জানান, নতুন জার পাঠাব বা পুরো টাকা ফেরত দেব। সম্পূর্ণ নিয়ম

FAQ

কোন কোন মাছে ব্যবহার করা যায়?
চাষের, নদীর ও সামুদ্রিক মাছে ব্যবহার করা যায়। চাষের মাছে 1–2 চা-চামচ, নদী বা সামুদ্রিক মাছে কিছুটা কম দিন। অন্য রান্নায়ও চলতে পারে, তবে আমরা নিশ্চিত করে বলি শুধু মাছের রান্নার কথা।
ঝাল কেমন?
ঝাল কম। পিপুল, দারুচিনি, লবঙ্গ ও গোলমরিচ থেকে সামান্য ঝাঁঝ আছে।
কতটুকু মসলা দেব?
চাষের মাছে 1–2 চা-চামচ। কষানোর সময় দিন, নামানোর আগে অল্প ছিটিয়ে দিন।
এক জার কতদিন চলে?
4 জনের পরিবারে একটি 250 গ্রামের জার সাধারণত প্রায় 2 মাস চলে। রান্নার পরিমাণের উপর এটি কমবেশি হতে পারে।
দাম ৳990 কেন এত বেশি?
ফিশ কারিশমা সাধারণ গুঁড়া মসলার চেয়ে দামি, এটা ঠিক। ৳990-এর মধ্যেই ডেলিভারি, 20 গ্রাম ফ্রি টেস্টার আর রেসিপি কার্ড ধরা আছে, আলাদা কোনো খরচ নেই। 4 জনের পরিবারে একটি জার প্রায় 2 মাস চলে, মানে মাসে প্রায় ৳495, দিনে প্রায় ৳16। 1984 সাল থেকে মুন্সিগঞ্জে আমরা মসলা বাছাই, রোদে শুকানো ও নিজস্ব মিলে গুঁড়ার কাজ করছি। দাম নিয়ে সন্দেহ থাকলে আগে টেস্টার দিয়ে রান্না করে দেখুন। পছন্দ না হলে সিল-করা জার 7 দিনের মধ্যে ফেরত দেওয়ার অনুরোধ করতে পারবেন (শর্ত প্রযোজ্য)।
৳990-এর মধ্যে কী কী আছে? ডেলিভারির টাকা আলাদা লাগবে?
৳990 দামের মধ্যেই 250 গ্রামের জার, 20 গ্রাম ফ্রি টেস্টার, রেসিপি কার্ড আর সারা দেশে ডেলিভারি ধরা আছে। হাতে পেয়ে ঠিক ৳990 দিলেই হবে, আলাদা কোনো খরচ নেই।
একাধিক জার নিতে পারব?
হ্যাঁ। অর্ডার ফর্মে + চেপে সংখ্যা বাড়ান। প্রতি জার ৳990, প্রতিটির সাথে একটি টেস্টার।
টেস্টার কী, সত্যিই কি ফ্রি?
হ্যাঁ। প্রতিটি জারের সাথে 20 গ্রামের একটি টেস্টার ফ্রি আসে, এর জন্য আলাদা টাকা লাগে না, ফেরতও দিতে হয় না। আগে এটা দিয়ে একবার রান্না করে দেখুন, তারপর জার খুলবেন কি না ঠিক করুন।
আল ফজল ফ্রেশ ফুড কারা?
1984 সাল থেকে মুন্সিগঞ্জে মসলার কাজ করছি। আমাদের গল্প পড়ুন। নতুন করে ভরসা করতে চাইলে আগে 20 গ্রাম টেস্টার দিয়ে রান্না করে দেখুন।
জার পছন্দ না হলে কী করব?
জার খোলার আগে টেস্টার দিয়ে রান্না করে দেখুন। তারপরও ফেরত দিতে চাইলে জার হাতে পাওয়ার 7 দিনের মধ্যে রিটার্ন ফর্মে অর্ডার নম্বর, কারণ আর সিলসহ জারের ছবি দিন। সিল খোলা থাকলে ফেরত নেওয়া যায় না। টাকা ফেরতের সময় ফেরতের ডেলিভারি চার্জ ৳150 কাটা হয়।
Fish Karishma 250g৳990 · ডেলিভারি সহ
অর্ডার করুন
Scroll to Top